কিভাবে ইউটিবিং শুরু করবেন

আমরা ইউটিউবিং করার শুরুতে যে সাধারন ভুলটা করতে থাকি তা হলো বন্ধু বান্ধব আত্নীয় স্বজনের হাতে পায়ে ধরে সাবসক্রাইব করানো।
আরও ভয়ংকর ক্ষতিকর হলো আরেকজন ইউটিউবারকে সাবসক্রাইব করতে বলা। এতে আপনার চ্যানেল শুরুতেই ডাউন হয়ে যায়। কিভাবে ডাউন হয়? চলুন ব্যাখা করি।
একজন ইউটিউবার আপনার ভিডিও কখনো পুরোটা দেখবেনা, এমনকি আপনার ভিডিওটা ৫ সেকেন্ড দেখেই একটা ডিজলাইক মেরে চলে যাবে।
এই বন্ধু বান্ধব বা আন্তীয় স্বজনের বেশির ভাই সেইম কাহিনী করতে পারে। হোম পেজে ভিডিও শো করলেও সে ক্লিক করবেনা, ক্লিক করলেও ভিডিওটা কয়েক সেকেন্ডের উপরে দেখবেনা এইসব কারনে রেংকিং রেইট কমে যাবে। আর ঐ সাবসক্রাইবাররা এটা করার কারনও আছে। ধরেন আপনার চ্যানেল ওয়াজে/গজল, কিন্তু সেই লোক এসব দেখেনা।
যেই লোককে হাতে পায়ে ধরে আপনি সাবসক্রাইব করিয়েছেন সে কি তা দেখবে? শুরুতেই আপনার চ্যানেলের ১২টা বাজিয়ে দিলেন।
ধরেন শুরুতে ১০০ টা সাব নিলেন এভাবে, কিন্তু ভিডিও আপলোড করার পরও তেমন কেউ দেখলোনা, এতে ইউটিউব মনে করবে ভিডিও ভালোনা তাই তার ভিডিও সাবসক্রাইবার দেখেনা। আর সাবসক্রাইবার যেহেতু দেখেনা ইউটিউবও সেটা ভিবিন্ন জায়গায় তখন শো করায় কম। এতে প্রথমেই চ্যানেল রেংক ডাউন হওয়ার ফলে উপরে ওঠতে কঠিন হয়ে যায়।
তাই নতুন সবাইকে হাতে পায়ে ধরে সাবসক্রাইব নিবেন না। অন্তত অন্য ইউটিউবারকে সাবসক্রাইব করতে বলবেন না।
এমনেতেও একজন ইউটিউবার আরেক জন ইউটিউবারের জন্য অনেকটাই ক্ষতিকর। (কিছু কারন বশত)। তাই নতুনরা অর্গানিক উপায়েই সাবসক্রাইবার ও ভিউ নিতে চেস্টা করুন।
শেষে নতুনরা এটাও জানতে পারলেন কেন ভালো ইউটিউবার কখনো চ্যানেলের নাম বা লিংক প্রকাশ করেনা।
ধন্যবাদ
#Collected

Post a Comment

0 Comments